শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষের পিতা ইউনুস মিজির ইন্তেকাল

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন অর রশিদের পিতা ও ৬নং মৈশাদী ইউনিয়নের মৈশাদী গ্রামের মিজি বাড়ি নিবাসী মো: ইউনুস মিজি ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজিউন)।
গতকাল ৬নভেম্বর (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লায় তার মেঝো ছেলের বাসায় বার্ধক্য জণিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৮৮বছর। তিনি মৃত্যুকালে ৩ছেলে ও ৪মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার বড় ছেলে শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন অর রশিদ জানান, আমার পিতার প্রথম জানাযার নামাজ আজ সকাল বাদ ফজর কুমিল্লায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযার নামাজ আজ বাদ জোহর মরহুমের মৈশাদীস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
 শোক
এদিকে, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন অর রশিদের পিতা মো: ইউনুস মিজির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী । সেই সাথে শোকাহত পরিবারের  প্রতি গভীর সমবেদনা জানান তিনি ।

সম্পর্কিত খবর