অবরোধের ২য় দিনে চাঁদপুরে শান্তিপূর্ণ পরিবেশে অবরোধ কর্মসূচী পালিত

স্টাফ রিপোর্টার: বিএনপি জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের ডাকা গত ৪৮ ঘন্টার অবরোধের ২য় দিনে গতকাল সোমবার চাঁদপুরে শান্তির্পূন পরিবেশে কমর্সূচী পালিত হয়েছে । যান চলাচলসহ সবকিছুই ছিল স্বাভাবিক । শুধুমাত্র চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে দূর পাল্লার যাত্রীবাহী বাস চলাচল প্রায় বন্ধ ছিলো ।এতে করে যাত্রী সাধারণ জন-ভোগান্তিতে পড়ে ।

তবে অবরোধে চলাকালে চাঁদপুর জেলা পুলিশ ও মডেল থানা পুলিশের কঠোর নিরাপত্তার সাথে মাঠে ছিল বিজিবি সদস্যরা এবং আনসার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

চাঁদপুর জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, নিরাপত্তার জন্য চাঁদপুরে এক প্লাটুন বিজিপি সদস্য মোতায়েত ছিলো।

সকাল থেকেই শহরের লঞ্চ ঘাট ও রেল স্টেশন গিয়ে দেখা গেছে সবকিছুই ছিল আগের মতোই স্বাভাবিক। তবে যাত্রীর সংখ্যা ছিলো আগের তুলনায় কম । শহরের সড়কগুলোতে ছিল আগের দিনের মতোই রিক্সা, অটোরিকশা ও সিএনজি সহ ছোটখাটো যানবাহন গুলো।

শিক্ষা প্রতিষ্ঠান গুলোও খোলা ছিল, তবে অবরোধ দ্বিতীয় দিন হিসেবে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত ছিল খুব কম সংখ্যক।

এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো শপথ চত্বর, কালিবাড়ী, চিত্র লেখা মোড়, ছায়াবনী, মিশন রোড়, বাস স্ট্যান্ড, কোর্ট প্রাঙ্গণ এরিয়া, ওয়ার্লেস বাজার এবং বাবুরহাট বাজারে সকাল থেকেই পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল কড়া নিরাপত্তার মধ্যে।

এদিকে ভোর থেকেই চাঁদপুরের বাবুরহাট এবং শহরে জেলা যুবলীগের নেতা মাহফুজুর রহমান টুটুল এর নেতৃত্বে আওয়ামী অঙ্গ সংগঠন এর নেতারা উপস্থিত ছিলেন ।মাঠে বিরোধী দল বিএনপির কোন নেতাকমীকে দেখা যায়নি ।

এদিকে ভোর থেকেই পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত থাকায় কোথাও তেমন কোনো সহিংসতা দেখা যায় নি।

 

সম্পর্কিত খবর