
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর ডিএনসির মোবাইল কোর্ট অভিযান ১জন মাদক সেবনকারী গ্রেফতার করা হয়েছে।
গতকাল ৬নভেম্বর (সোমবার) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর মডেল থানাধীন আক্কাস আলী রেলওয়ে স্কুলের সামনে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মাদক সেবনকারী মোঃ ইমরান(২৬) আটক করা হয়।
আসমীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর পিতা- মৃত সিরাজ, মাতা-লাইলি বেগম, থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর। গাঁজা সেবনরত অবস্থায় তার কাছ থেকে ৫গ্রাম গাঁজা আটক করা হয়।



