
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক-নির্দেশনায় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ এর তত্ত্বাবধানে দু’টি পৃথক মাদক বিরোধী অভিযানে ১শ ৫০পিস ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
৫নভেম্বর (রবাবার) হাজীগঞ্জ থানাধীন হাজীগঞ্জ পৌরসভা ৭নং পৌর ওয়ার্ড হতে এসআই (নিঃ) আব্দুর রহমান এর নেতৃত্বে ১শ ৩ পিস ইয়াবাসহ ১জন ও এসআই (নিঃ)।আবু নছর নিপু এর নেতৃত্বে ৫০ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ী সহ মোট ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ২জনের কাছ থেকে সর্বমোট ১শ ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকধৃত আসামী’র নাম আবু তাহের (৩৬) এর কাছ থেকে ১০৩পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩০হাজার ৯শত টাকা মাত্র। অপর আসামী মো: শামীম (২০) এর দে তল্লাশি করে ৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থান হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চাঁদপুর এর হাজীগঞ্জ থানার এফআইআর নং-৩, তারিখ- ০৫ নভেম্বর, ২০২৩; জি আর নং-২৮১, ধারা- ৩৬(১) সারণির ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।
জানা যায়, চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।



