
মোঃ মহসিন হোসাইন: দুই দিনের টানা ৪৮ ঘন্টার হরতাল অবরোধের প্রথম দিনে সারাদেশের ন্যায় চাঁদপুর থেকেও দূর পাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল দিনব্যাপী।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ও চাঁদপুর-ঢাকা গামী ও দূর পাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায় নি গতকাল হরতালের প্রথমদিনে।
চাঁদপুরে বাস মালিকরা নাম প্রকাশে অনিচ্ছুক জানান,চাঁদপুর-কুমিল্লাসহ বিভিন্ন রুটে যাত্রী সাধারণ একেইবারেই কম ,তাই দূর পাল্লার বাস চলাচল করা সম্ভব হয়নি ।
এছাড়া লঞ্চ চলাচল ছিল কিছু সংখ্যক। তবে পূর্বের তুলনায় অনেক কম ছিল লঞ্চ চলাচলও। যাত্রী ছিল না বললেই চলে। তবে শহরের মধ্যে সিএন জি , অটো রিকশা সহ ছোটখাটো যান বাহন চলাচল ছিল স্বাভাবিকের মতোই।
তবে শহরের মেইন পটকগুলো ঘুরে দেখা গেছে হরতাল অবরোধের প্রথম দিনে চাঁদপুরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ নিয়ে সাধারণ মানুষের তথ্যমতে চাঁদপুরে শান্তিপূর্ণ অবরোধ পালনের মধ্য দিয়ে ভালোই কেটেছে শহরের পরিবেশ। তবে চাঁদপুর জেলা পুলিশ ও মডেল থানা পুলিশ অবরোধ চলাকালে আইনশৃংখলা নিয়ন্ত্রনে ছিলো তৎপর ।



