
সাইদ হোসেন অপু চৌধুরী : বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের ডাকা ৪৮ঘন্টার অবরোধের গতকাল ৫ নভেম্বর প্রথম দিনে চাঁদপুরে শান্তিপুনভাবে পালিত হয়েছে ।তবে হরতাল চলাকালে চাঁদপুর জেলা পুলিশ ও মডেল থানা পুলিশ কঠোর অবস্থানে ছিলো ।
তবে গতকাল চাঁদপুরে থেকে আন্ত জেলাসহ দূর পাল্লার তেমন কোন যাত্রীবাহী বাস চলাচল করেনি । এতে যাত্রী সাধারণের দুভোগ পড়েছে ।
সকালে শহরের বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও রেল স্টেশনে গিয়ে দেখা গেছে সবকিছুই স্বাভাবিক। শহরের সড়কগুলো রিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা এবং শিক্ষার্থীরা সকল থেকে তাদের নিজ নিজ বিদ্যালয়ে যাচ্ছেন।
লঞ্চঘাটে থাকা লঞ্চ মালিক প্রতিনিধি শাহ আলম চোকদার জানান, চাঁদপুর থেকে ঢাকাগামী সিডিউল অনুযায়ী ভোর থেকেই লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। তবে যাত্রী সংখ্যা কম।
শহরের গুরুত্বপূর্ণ স্থান বাবুরহাট, ওয়ারলেছ, ডিসি অফিস এলাকা, বাসস্ট্যান্ড, মিশন রোড মোড়, ছায়াবানী ও চিত্রলেখা মোড়, কালিবাড়ী, শপথ চত্বর, নতুন বাজার মোড়ে ভোর থেকেই পুলিশ সদস্যরা অবস্থান করছে।
এদিকে ভোর থেকেই শহরে ও বাবুরহাটে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর জেলার নেতারা অবস্থান নিয়েছেন।
চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম জানান, ভোর থেকেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন। সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে। আমরা কোন ধরণের সন্ত্রাসী কার্যক্রম হতে দিব না।



