
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ৪বারের জনপ্রিয় মেম্বার মোঃ সামছুল হক প্রধানীয়া ইন্তেকাল করেছেন(ইন্না..রাজিউন ) ।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। তিনি মৃত্যুকালে ২ছেলে, ৪মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিন, রাত ৯টায় মরহুমের জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাফন হয়।
জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের পরপর ৪বারের সফল বর্তমান মেম্বার মোঃ সামছুল হক প্রধানীয়া এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি.ইউ.পি.এফ) এর সন্মানিত সদস্য ৫ নভেম্বর (রবিবার) বেলা ২ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মুগ্ধা হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল ৫নভেম্বর (রবিবার) বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি.ইউ.পি.এফ) সহ-সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো:মাইদুল ইসলাম খান মামুন, ম্যানেজার এ কে আজাদের প্রেরিত এক বার্তায় শোক প্রকাশ করা হয়।
শোক বার্তায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম এর সভাপতি এস.এ.এম জাকারিয়া আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সবুর আলী শেখ, আকতার বানু লিপি জরিফ আহম্মদ, মোঃ নাজমুল হক ও উপজেলা কমিটি, জেলা কমিটি, বিভাগীয় কমিটি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ২নং আশিকাটী ইউনিয়ন পরিষদ এর বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী, সচিব আবু বকর মানিক ও পরিষদের সকল মেম্বার, সকল কর্মচারী এবং অত্র এলাকার জনগণ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় মরহুম সামছুল হক প্রধানীয়া এর জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন। তার মৃত্যুতে সারাদেশের চেয়ারম্যান মেম্বার ও সংরক্ষিত মেম্বারদের পক্ষ থেকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম গভীর ভাবে শোকাহত ও মর্মাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত ও দোয়া করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।



