
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর ডিএনসি’র অভিযানে ৬৫পিস ইয়াবা ট্যাবলেট সহ ১মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ৫নভেম্বর বিকাল ৫ঘটিকায় চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সার্বিক তত্বাবধানে এবং ইন্সপেক্টর মোঃ তাজুল ইসলাম নেতৃত্বে গঠিত রেইডিং টীম চাঁদপুর সদর মডেল থানাধীন বিষ্ণুদী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ কিরণ সরদার (২৫) কে আটক করা হয়েছে।
মাদক ব্যবসায়ী’র পিতা-মোঃ তাজুল ইসলাম, মাতা-লাইলী বেগম, সাং-বিষ্ণুদী পশ্চিম পাড়া, সরদার বাড়ি, ৯নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর।
এসময় তার দেহ তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিএনসির ইন্সপেক্টর মোঃ তাজুল ইসলাম মহোদয় বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।



