শাহতলীতে চুরির ঘটনা তদন্তে ঘটনাস্থলে এসআই আব্দুল কুদ্দুস

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের হাকিম গাজী বাড়িতে বসতঘরে দুর্ধর্ষ চুরি ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস।

গতকাল ৪নভেম্বর (রবিবার) ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করে ও আলামত দেখে ঘটনার সত্যতা পেয়েছি। এলাকার যারা চুরি ও মাদকসেবী তারাই এ ঘটনা ঘটাতে পারে।

আমরা খুব দ্রুত সময়ে চোরদের আটক করতে পারবো। সন্দেহজনক এলাকার চোরদের জিজ্বাসাবাদ করা হবে । প্রয়োজনে গ্রেফতার করা হবে । দ্রুত সময়ের মধ্যে চুরির ঘটনায় জড়িত চোর ও চুরিকৃত মালামাল উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে ।কেউ ছাড় পাবে না । অপরাধীরাদের যেভাবেই হোক সনাক্ত করা হবে ।

এদিকে গত তিন দিনেও চুরির ঘটনায় কেউ গ্রেফতার করা হয়নি এবং চুরিকৃত মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি ।

এ জন্য বাদী বাড়ীর মালিক পক্ষ বাদী আল-আমিন হতাশ । চোরের চক্র ও চুরিকৃত মালামাল উদ্ধার করার জোর প্রচেষ্টা চালানোর অুরোধ জানিয়েছেন তিনি ।

গত ৩নভেম্বর (শুক্রবার) বাড়ীর মালিক পক্ষ বাদী আল-আমিন, পিতা-আব্দুর রাজ্জাক গাজী, সাং-বড় শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর বাদী হয়ে চোরদের আসামী করে এ অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, গত ২ নভেম্বর রাতে পুলিশের মোবাইল টীম ঘটনাস্থল পরিদশন করেছেন । কিন্তু চুরির ঘটনার তিনদিনেও চোরচক্রকে উৎঘাটন করা সম্ভব হয়নি । কিংবা চুরির মালামালও উদ্ধার করতে পারেনি ।

বাড়ীর মালিক পক্ষ বাদী আল-আমিন অভিযোগে উল্লেখ করে জানান,, চুরির ঘটনার সময় বসতঘরে কেউ ছিলো না তিনি জানান, আমি আমার বসতঘরে এ চুরির ঘটনায় এলাকার কিছু অজ্ঞাত কিছু লোককে সন্দেহ করছি। রাত অনুমান ১টা থেকে ৩টার মধ্যে অজ্ঞাত চোরেরা এ ঘটনা ঘটায়। এসময় তারা স্টিলের আলমারি তালা ভেঙ্গে ৬লক্ষ টাকার স্বর্ণ অলংকার, নগদ ২০হাজার টাকা অর্থ ও ৮০হাজার টাকার আসবাবপত্র নিয়ে যায়।

তিনি আরো বলেন, চুরির ঘটনা উৎঘাটনের দাবী করছি। যেভাবেই হোক চোরের চক্র ও চুরিকৃত মালামাল উদ্ধার করার জোর প্রচেষ্টা চালানোর অুরোধ জানাচ্ছি । বিষয়টি চাঁদপুর পুলিশ সুপার ও মডেল থানার ওসির সুদৃষ্টি কামনা করছি ।

সম্পর্কিত খবর