
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর মডেল থানার এসআই শাহরিন হোসেন রানা ও এএসআই তছলিম হোসেনকে রুটিন বদলী করা হয়েছে ।
এসআই শাহরিন হোসেন রানা চট্রগ্রামে এবং এএসআই তছলিম হোসেনকে ফেনীতে বদলী করা হয়েছে ।
চাঁদপুর মডেল থানা সূত্রে বিষয়টি গতকাল দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করা হয়েছে ।
বদলীজনিত দু’জন পুলিশ অফিসারকে চাঁদপুর মডেল থানার ওসি মো:মুহসীন আলম ও ওসি তদন্ত মীর রাজ্জাকসহ থানার পুলিশ অফিসারদের এর পক্ষ থেকে বিদায় সংর্বধনা জানানো হয়েছে ।
জানা গেছে, এসআই শাহরিন হোসেন রানা ও এএসআই তছলিম হোসেন চাঁদপুর সদর মডেল থানার দায়িত্বপালন কালে জেলা পুলিশের পক্ষ থেকে সফলভাবে দায়িত্ব পালনকালে পুরস্কৃত হন ।
এ থানায় হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলে এসআই শাহরিন হোসেন রানা ও এএসআই তছলিম হোসেন সুনাম ও দক্ষতার পরিচয় দিয়েছেন ।



