
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষে আজ শনিবার ৪ অক্টোবর-২০২৩ সকাল সাড়ে ৯টায় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে জাতীয় পুলিশ ও কমিউনিটি পুলিশিং পতাকা উত্তলন ও পায়রা অবমুক্ত করন ও রেলির মাধ্যমে উদযাপন করা হবে।
গতকাল ৩নভেম্বর (শুক্রবার) চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি’র সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির জেলা, সদর উপজেলা, ইউনিয়ন, সদর পৌর ও অঞ্চল কমিটির সকল নেতৃবৃন্দদের কে যথা সময় অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও প্রধান সমন্বয়ক সুদীপ্ত রায়।



