মা ইলিশ রক্ষায় চাঁদপুর নৌ -থানার সাফল্য

চাঁদপুর খবর রির্পোট : নৌ-এসপির নির্দেশে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে চাঁদপুর নৌ-থানা পুলিশ ব্যাপক ভূমিকা রেখেছে এবং সাফল্য অর্জন করেছে । অভিযান চলাকালে চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মো: কামরুজ্জামানের নেতৃত্বে ২২দিনের সফলভাবে অভিযান পরিচালনা করা হয়েছে।

চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মো: কামরুজ্জামান গতকাল শুক্রবার দৈনিক চাঁদপুর খবরকে জানান,শুধুমাত্র চাঁদপুরের নৌ পুলিশের ২২দিনের সফল অভিযানে ৫৭টি মামলা, ৫০৮ জন গ্রেফতার, নিয়মিত মামলায় গ্রেফতার ১৯৮জন, জিম্মায় প্রদান ৮৫জন, মোবাইল কোর্ট ২৭টি, ২২৫জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান। ১৮কোটি ২৯লক্ষ ৬৪হাজার ৫শত মিটার কারেন্ট জাল, ২হাজার ২শ’ ৩কেজি মাছ, ১৯৪টি মাছ ধরার ট্রলার আটক করা হয়।

এ বছর ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এই ২২ দিন মাছ ধরতে নদীতে নামতে পারেনি জেলেরা। এ ২২দিন চাঁদপুর নৌ-থানা ব্যাপক অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, গত ২ নভেম্বর মধ্য রাত থেকে মেঘনায় মাছ ধরতে নামে জেলেরা। চাঁদপুর নৌ-সীমানায় নদীতে নিষেধাজ্ঞা শেষ। এ কারণে স্বস্তি ফিরে এসেছে জেলে পরিবারগুলোতে।

চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, মা ইলিশা রক্ষার কর্মসূচি সফল হওয়ায় এ বছর ইলিশের উৎপাদন বাড়বে। ২২দিনের চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে সফল অভিযান পরিচালনা করা হয়েছে। মা ইলিশ রক্ষায় আমরা কাজ করেছি। সবাই একযোগে কাজ করায় এবার অভিযানে ব্যাপক সফলতাও এসেছে।

 

সম্পর্কিত খবর