৩০ বছর যাবৎ ঘর-বাড়ি ছাড়া বিশকাটালী গ্রামের আবুল কালাম গাজীগংরা

মো: মহসিন হোসাইন : পিতা-মাতার যথেষ্ট পরিমাণে ধন-সম্পদ থাকা সত্ত্বেও ৩০ বছর যাবৎ ঘর-বাড়ি ছাড়া চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বিশকাটালী গ্রামের গাজী বাড়ির আবুল কালাম (৬৫), আবু তাহের (৫৮) ও আবুল খায়ের (লেদু মিয়া-৫২) এই তিন ভাই।

একান্ত আলাপচারিতায় কালাম গাজী জানান, তারা মোট ৪ ভাই ২ বোন। এদের মধ্যে বড় ভাই মৃত -শাহাদাত উল্লাহ গাজী, মেজো ভাই হলেন কালাম গাজী, আবু তাহের ও আবুল খায়ের সহ আরো দুই বোন আছেন। কালাম গাজী জানান , ১৯৯৫ সাল থেকে এই পর্যন্ত তারা তিন ভাই ঘরবাড়ি ছাড়া।

কারন হিসেবে জানতে চাইলে বলেন, তাদের পিতার রেখে যাওয়া সম্পত্তির জের ধরেই মূল দ্বন্দ তার বড় ভাই মৃত- শাহাদাত উল্লাহ গাজীর স্ত্রী-সন্তানদের সাথে।

এক পর্যায়ে প্রমান সহ দলিল দেখিয়ে কালাম গাজী বলেন, তার ভাতিজারা সংখ্যায় লোকজন বেশি বলে তাদেরকে জোর পূর্বক ভয় ভীতি দেখিয়ে বাড়িঘর ভাঙচুর করে, বিভিন্নভাবে সমাজে হেয় প্রতিপন্ন করে তাদেরকে বাড়ি থেকে বের করে দেন। এছাড়াও দলিল মূলে তিনি দেখা যায় যে, ১৭৪ নং বিশকাটালী মৌজার সি এস ৩৭৫ খতিয়ানে দেখা যায় যে, প্রাক বর্ণিত (উভয় পিতা)ফজল আহাম্মদ গাজী নালীশী খতিয়ানে ৪৩.৬৫ শতক ভূমিতে মালিক দখলকার হইয়া ও থাকিয়া বিগত ১০/০৫/৮২ ইং তারিখে ৪৮৫০ নং হেবানমা দলিল মূলে তাহার ঔরষজাত পুত্র আবুল কালাম, আবু তাহের ও আবুল খায়ের ওরফে লেদু মিয়া অত্র মামলার বাদিগন কে নালীশী খতিয়ানে সি এস ২৩২৫ দাগে ২২ শতক এবং ২৩৪১ দাগে ৮ শতক উকুনে উভয় সি এস দাগে (২২ শতক+৮ শতক)= ৩০ শতক ভূমি হেবা করিয়া দখল অর্পণ করেন ।

মৃত ফজল আহাম্মদ গাজী নালীশী খতিয়ানে তাহার মালিকীয় দখলীয় মৌট- ৪৩.৬৫ শতক ভূমি হইতে ৩০ শতক ভূমি তাহার ঔরষজাত পুত্র আবুল কালাম, আবু তাহের ও আবুল খায়ের ওরফে লেদু মিয়া কে হেবা করিলে তাহার মালিকীয় ও দখলীয় সম্পত্তির অবশিষ্ট (৪৩.৬৫-৩০)= ১৩.৬৫ শতক ভূমিতে মালিক দখলকার হইয়া ও থাকিয়া শাহাদাত উল্লাহ, আবুল কালাম, আবু তাহের, আবুল খায়ের ওরফে লেদু মিয়া কে ৪ পুত্র এবং কন্যা লুৎফা বেগম ও নিলুফা বেগম কে ২ কন্যা বিদ্যমানে পরলোকগমন করিলে প্রত্যেক পুত্র ২.৭৩ এবং প্রত্যেক কন্যা ১.৩৬৫ শতক ভূমির মালিক দখলকার হয় ও থাকে।

১ নং বাদি ও তাহার সহোদর ২ ভ্রাতা আবু তাহের ও আবুল খায়ের ওরফে লেদু মিয়া তাদের পিতার নিকট হইতে বিগত ১০/০৫/৮২ ইং তারিখের ৪৮৫০ নং হেবানমা দলিল মূলে ৩০ শতক ভূমি প্রাপ্ত হয় । এতে প্রতেক ভাই (৩০÷৩)= ১০ শতক ভূমি প্রাপ্ত হয়। এছাড়াও বাদি আবুল কালাম ও তার সহোদর দুই ভাই তাহাদের গর্ব ধারিনী মাতা করিমুন্নেছা হইতে বিগত ১৬/০৮/২০০৭ ইং তারিখে ৪৫৮৫ নং হেবানমা দলিলে দুই শতক ভূমি প্রাপ্ত হয়। এতে করে প্রত্যেকে (২÷৩)= ০.৬৬ শতক ভূমি প্রাপ্ত হয়।

অধিকন্তু ১ নং বাদি আবুল কালাম পিতৃহক হিসেবে ২.৭৩ শতক ভূমি প্রাপ্ত হয়। এক্ষেত্রে দেখা যায় ১ নং বাদি আবুল কালাম পিতৃহক ও হেবা সূত্রে মোট (১০+২.৮৩+০.৬৬)= ১৩.৩৯ শতক ভূমির মালিক হইয়া ও থাকিয়া বিগত ১৬/০২/২০১০ ইং তারিখের ১২৬৬ নং হেবানমা দলিল মূলে তাহার সহোদর দুই ভ্রাতা আবু তাহের গাজী ও আবুল খায়ের কে সি এস ২৩২৬ দাগ বি এস ৫২৫৩ দাগে ০.৬৬ শতক এবং সি এস ২৩২৫ দাগ বি এস ৫২৫৮ দাগে ৩.৩৪ শতক মোট (০.৬৬+৩.৩৪)= ৪ শতক ভূমি হেবা করিয়া দখল অর্পণ করেন।

বর্ণিত মতে তাদের উভয় পিতা মৃত- ফজল আহাম্মদ গাজী হএবআবআদ অবশিষ্ট ১৩.৬৫ শতক ভূমিতে তাহার ঔরষজাত পুত্র শাহাদাত উল্লাহ পিতার তৎত্যাজ্যবিত্তে ২.৭৩ শতক ভূমির মালিক হন। কিন্তু মৃত- শাহাদাত উল্লাহ পৈতৃক ওয়ারিশ সুত্রে নালীশী খতিয়ানে ২.৭৩ শতক মালিক হয়ে কিভাবে তিনি তার পুত্র আনোয়ার হোসেন কে বিগত ০৫/০৯/১০ তারিখে ৫৮৭৬ নং হেবানমা মূলে এবং খতিয়ানের ২৩২৫ দাগে ০৫ শতক সি এস ১৩৪১ দাগে ২ শতক একত্রে মোট ৭ শতক ভূমি তার পুত্রকে তর্কিত হেবানমা দলিল
করে দেন।

প্রকৃতপক্ষে নালীশী দলিল দাতা ২.৭৩ শতক ভূমির মালিক হইয়াও অংশাতিরিক্ত ৪.৩৭ শতক ভূমি বেশি হস্তান্তর করেন। এই জমি মৃত শাহাদাত উল্লাহ হস্তান্তর করার ক্ষমতা রাখেন না। স্বতবিহীন ব্যাক্তি ছাড়া স্বত হস্তান্তর করা যায়না।এটি আইনত দণ্ডনীয় অপরাধ।

উল্লেখযোগ্য বিষয় হলো যে, মৃত-শাহাদাত উল্লাহ জন্ম গ্রহন করেন ০৪/০১/১৯৫০ ইং সনে কিন্তু তিনি বিগত ০৪/১০/১৯৪৭ ইং সনে কিভাবে তিনি খরিদ সুত্রে ও পৈত্রিক ওয়ারিশ সুত্রে রেজিঃ কৃত দলিল দেখান।
জন্মের ৩ বছর পূর্বে কিভাবে মৃত – শাহাদাত উল্লাহ জমি খরিদ ও মালিকানা দেখান এটি সত্যি কাল্পনিক বটে। যে তারিখে তিনি ক্রয় দেখিয়েছেন তখনও তার জন্ম ই হয়নি। কথায় আছে- পাপী মতো গোপনে পাপ করুক না কেন, পদাঙ্গ পশ্চাতে রাখিয়া যাইবেই।

এছাড়াও চৌমুহনী বাজার ৩০ শতক জমি বিবাদীদের ভোগদখলে রয়েছে এখনো। জানা যায় যে, বিগত ১৫/২০ বছর যাবৎ বিবাদী পক্ষের লোকজন ভোগদখল করে আসছেন এখনো। সেখানে মোটা অংকের একটা দোকান ভাড়া আসে, সেটাও জোর জবরদস্তি করে দখলে নিয়েছেন মৃত – শাহাদাত উল্লাহর ছেলেরা । তারা হলেন-মোঃ আনোয়ার গাজী(৫০), মোঃ দেলোয়ার গাজী(৪৬), মোঃ সোলায়মান (৪২), মোঃ মনির(৩৮), মোঃ মামুন গাজী (৩৫)। এরা সংখ্যায় লোকজন বেশি বলে সব লুটেপুটে খাচ্ছে বলে দাবি করেন বাদি পক্ষের মোঃ আবুল কালাম, আবুল খায়ের ও আবু তাহের গাজী।

এই অবস্থায় বাদী আবুল কালাম “দৈনিক চাঁদপুর খবরকে” বলেন, তিনি স্থানীয় চেয়ারম্যান ও প্রশাস তার পরিবারের ঔরষজাত ভাতিজারা সহ যেন এটির একটি দ্রুত নিষ্পত্তি করেন।

 

সম্পর্কিত খবর