চাঁদপুরে ১হাজার পিস ইয়াবাসহ ১নারী মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ১নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গতকাল ৩নভেম্বর (শুক্রবার) চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা এসআই (নিঃ) নাজমুন নাহার খানমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর খানাধীন কুমারডুগী সাকিনের মিয়ার বাজারস্থ কুমিল্লা টু চাঁদপুরগামী পাকা সড়কের উপর থেকে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম হাসিনা বেগম (৪৫)। মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩লক্ষ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলো পলাতক আসামী ফারুক হোসেন বিক্রি করার উদ্দেশ্যে ধৃত আসামীকে দিয়েছে।

গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১০(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

সম্পর্কিত খবর