হাজীগঞ্জে মমিনুল হকের সাংবাদিক সম্মেলন

গাজী মহিন উদ্দিন: হরতাল ও অবরোধ চলাকালীন সময়ে আটক বিএনপির নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে হাজীগঞ্জে সাংবাদিক সম্মেলন করেছে বিএনপি। বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির সাবেক সভাপতির ব্যক্তিগত কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

তিনি তার বক্তব্য বলেন, কেন্দ্রীয় কর্মসূচিনুযায়ী হাজীগঞ্জের ন্যায় সারা বাংলাদেশে শান্তিপূর্ণ ভাবে হরতাল ও অবরোধ পালন করে নেতাকর্মীরা। কিন্ত পুলিশ হাজীগঞ্জ-শাহরাস্তিতে মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের আটক করছে। আটককৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি কামনা করছি এবং মিথ্যা মামলা গ্রেফতার বন্ধ রাখার জন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।

আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আন্দোলনের ঘোষনা দিবেন নেতাকর্মীদের রাজপথে থাকার জন্য তিনি প্রতি আহবান জানান।

ওই সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আলী আকবর, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবুল খায়ের মজুমদার, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মো. হুমায়ন কবির সুমন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা তালুকদারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর