
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলায় প্রতিষ্ঠান পর্যায়ে “নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার বিষয়ে ব্যাখ্যা” শিরোনামে প্রচারপত্রটি শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের মাঝে প্রেরন কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।
গতকাল ২নভেম্বর চাঁদপুর সদর উপজেলার তিনটি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
পরিদর্শনকৃত প্রতিষ্ঠানগুলো হলো পুরান বাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়, পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়।
এসময় বিদ্যালয় তিনটির শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের মাঝে মাউশি কর্তৃক নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ে সর্বশেষ প্রচারপত্র বিতরনের করেনচাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
শিক্ষা অফিসার বলেন, পরিদর্শনকৃত স্কুলসহ চাঁদপুর সদর উপজেলার সকল শিক্ষা (মাধ্যমিক পর্যায়ের ৫২টি) প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের মাঝে অপপ্রচার বিষয়ে ব্যাখ্যা প্রচারপত্রটি বিতরণ কার্যক্রম সন্তোষজনকভাবে এগিয়ে চলছে। আশা করছি চাঁদপুর সদর উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান “নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার বিষয়ে ব্যাখ্যা” শিরোনামে প্রচারপত্রটি দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের মাঝে বিতরণ কার্যক্রম সন্তোষজনক সমাপ্ত করা হবে।
এসময় বিদ্যালয়দ্বয়ের প্রধান শিক্ষকগণ সহ অন্যান্য শিক্ষকবৃন্দগণ উপস্থিত ছিলেন।



