চাঁদপুরে মাদকসেবীকে ৩মাসের কারাদণ্ড

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্যাহ’র নেতৃত্বে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্টের মাদক বিরোধী অভিযানে পরিচালনা করা হয়েছে।

অভিযানে অভিযুক্ত মাদক সেবনকারী মোঃ ওমর ফারুক (৩০) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং আসামীকে।জেলহাজতে প্রেরণ করা হয়।

গতকাল ২নভেম্বের (বৃহস্পতিবার) দুপুরে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় চাঁদপুর সদর থানাধীন রেলওয়ে কাঁচা কলোনি এলাকায় মোবাইল কোর্ট অভিযান ১জন মাদক সেবনকারীকে গ্রেফতার করা হয়।

আটককৃত মাদকসেবীর নাম মোঃ ওমর ফারুক, পিতা-মোঃ নুরুল হক, মাতা-লালমতি বেগম, সাং-উত্তর শ্রীরামদী, নিশি রোড, থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর।

এসময় তার কাছ থেকে মাদক সেবনরত অবস্থায় ১০গ্রাম গাঁজা পাওয়া যায়।

সম্পর্কিত খবর