
বিশেষ প্রতিনিধি : মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ব্যাপক ভূমিকা রেখেছে। অভিযান চলাকালে মোহনপুর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে ২৭টি মামলা, ১২৯ জন জেলে আটক, ৭ কোটি ৬৩ লাখ ১৬ হাজার মিটার কারেন্ট জাল, ১ হাজার ৬শ’ ৩১ কেজি মাছ, ৩২টি মাছ ধরার ট্রলার আটক করা হয়।
এ বছর ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এই ২২ দিন মাছ ধরতে নদীতে নামতে পারেনি জেলেরা। ২ নভেম্বর মধ্য রাত থেকে মেঘনায় মাছ ধরতে নামবে জেলেরা। চাঁদপুর নৌ-সীমানায় নদীতে নিষেধাজ্ঞা শেষ। এ কারণে স্বস্তি ফিরে এসেছে জেলে পরিবারগুলোতে।
মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মুনিরুজ্জামান জানান, মা ইলিশা রক্ষার কর্মসূচি সফল হওয়ায় এ বছর ইলিশের উৎপাদন বাড়বে। মা ইলিশ রক্ষায় যৌথ টিম কাজ করেছে। সবাই একযোগে কাজ করায় এবার অভিযানে ব্যাপক সফলতাও এসেছে।



