
মতলব প্রতিনিধি : মতলব দক্ষিন উপজেলার ২ নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কাজিয়ারা গ্রামে মানিক মিয়া নামে এক ব্যাক্তি প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে দির্ঘদিন যাবত অবৈধ কাটিং ড্রেজার দিয়ে ফসলী জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিল ।
এরই ধারাবাহিকতায় মতলব দক্ষিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তারের নির্দেশে, নায়েরগাঁও ইউনিয়ন ভূমি কর্মকর্তা জসিম পাটোয়ারী সরেজমিনে গিয়ে অবৈধ ড্রেজার উচ্ছেদে ও ড্রেজারের প্রায় ৪শ ফুট পাইপ পাইব বিনষ্ট করা হয় ।
এলাকার একাধিক ব্যাক্তিরা জানান প্রবাসী মানিক মিয়াকে বেশ কয়েক বার নিষেধ করা হয়েছিল কিন্তুু সে নিষেধ অমান্য করে ড্রেজার দিয়ে মাটি বিক্রি করে আসছে ।
এ বিষয়ে ভূমি কর্মকর্তা জসিম উদ্দিন পাটোয়ারী বলেন ড্রেজারের বিষয়টি আমাকে জানালে আমি এসিলেন্ড স্যারকে জানিয়েছি ওনার নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে ।



