চাঁদপুরে উন্নয়ন সমাবেশে ছুরিকাঘাতে জামাল গাজী আহত

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর -৩ (চাঁদপুর সদর ও হাইমচর) সংসদীয় আসনে বাস্তবায়িত ও বিভিন্ন উন্নয়নমূলক প্রায় শতাধিক কাজের শুভ উদ্বোধন ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠানে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন কল্যাণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জামাল গাজী।

বুধবার বিকাল সাড়ে ৩-টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে শিক্ষামন্ত্রীর বিভিন্ন কাজের উদ্ধোধন ও উন্নয়ন সমাবেশে যোগ দিতে কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটোয়ারীর নেতৃত্বে একটি মিছিল নিয়ে নেতাকর্মীরা চাঁদপুর স্টেডিয়াম মাঠে প্রবেশ করে।

জানা যায় কল্যানপুর ইউনিয়নের নেতা-কর্মীরা মাঠে মিছিল নিয়ে পৌছানোর পর-পরই অজ্ঞাত সন্ত্রাসীরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জামাল গাজী কে পিছন থেকে ছুরিকাঘাত করে।এতে তিনি গুরুতর আহত হন।

সন্ত্রাসীদের হামলায় আহত জামাল গাজীকে উদ্ধার করে নেতাকর্মীদের দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।ছুরিকাঘাতে আহত জামাল গাজী-কে প্রায় ৩৫টি সেলাই দেওয়ার পরে হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে স্বেচ্ছাসেবক লীগ নেতা জামাল গাজী আহত হওয়ার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান ও চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন কল্যানপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাখাওয়াত হোসেন রনি পাটোয়ারীসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।

ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা জামাল গাজীর ভাই সাংবাদিক এমএম কামাল জানান এই ঘটনায় আমরা মামলা করব। এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে শিক্ষা মন্ত্রী সহ সকলের নিকট জোর দাবি জানাই।

সম্পর্কিত খবর