
হাইমচর উপজেলার নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির মাঝি ওসমান মিজির বিরুদ্ধে জেলেদের কাছ থেকে টাকা নেওয়া ও বিভিন্ন অপকর্মের অভিযোগ পাওয়া যায়।
৩১ অক্টোবর মঙ্গলবার দুপুরে স্থানীয় জেলেরা হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর কাছে মৌখিক অভিযোগ করেন তারা বলেন চরভৈরবী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ও জ্বালাও পোড়াও মামলার আসামি ওসমান মিজিকে কি ভাবে নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির মাঝি হিসেবে সিলেক্ট করেন এবং আমরা তার বিরদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনার প্রতি সুদৃষ্টি কামনা করছি।
এবিষয়ে চরভৈরবী ইউনিয়ন আওয়ামী মৎস্য জীবী লীগ নেতা।মানিক সরদার, মিজান মিজি, দেলোয়ার মাঝি সহ প্রায় ১০/ ১২ জন মৎস্য জীবীরা জানান এ-ই ওসমান মিজি সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে তার নিজ ৫ টি নৌকা নিয়ে মা ইলিশ নিধন করে এবং নৌ পুলিশ অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ করে চরভৈরবী ফাঁড়িতে আনলে কিছুক্ষণ পারে বাজারের ব্যবসায়ীদের কছে বিক্রি করেন।
এ-ই ঘটনায় নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ওসমানের বিষয় কোন বক্তব্য দেয়নি।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এবিষয়ে ওসমান মিজির সাথে যোগাযোগ করার চেষ্টা করলে, তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়।



