চাঁদপুরে মোবাইল কোর্টে ২মাদক ব্যবসায়ীকে ৩মাসের কারাদণ্ড

চাঁদপুর খবর রির্পোট: আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) মো: হেদায়ত উল্লাহ এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহযোগিতায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানে অভিযুক্ত দুইজন ব্যক্তিকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ২০০টাকা নগদ অর্থ দন্ড আদায় করা হয়।

গতকাল ৩০অক্টোবর (সোমবার) দুপুর ৩টায় চাঁদপুর শহরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমী সংলগ্ন স্থানে ১। মোঃ আমিন কাজী, পিতাঃ মৃত নুর মোহাম্মদ কাজী, সাং- ৫নং কয়লা ঘাট, চাঁদপুর সদর, চাঁদপুর ২। মোঃ আমজাদ হোসেন, পিতাঃ মৃত বাদশা মিয়া, সাং-চরলক্ষী, রায়পুর, লক্ষীপুর কে গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়

পরে চাঁদপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্ল্যাহ এর নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৯(১) গ লঙ্ঘনের অভিযোগে একই আইনের ৩৬(১) এর সারণি ২১ অনুযায়ী অভিযুক্ত দুইজন ব্যক্তিকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ২০০টাকা নগদ অর্থ দন্ড আদায় করা হয়।
তাদেরকে কয়দি পরোয়ানা সহ তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

 

সম্পর্কিত খবর