আজ শাহতলীতে দু’টি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

চাঁদপুর খবর রির্পোট: আজ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ক বিষয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে।

উক্ত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বিদ্যালয়দ্বয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

জানা যায়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় এবং জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর