চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের মুন্সিবাড়ি নিবাসী ওর্য়াড আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদুর রহমান মুন্সির বড় ছেলে সৌদি আরব প্রবাসী মাহবুবুর রহমান লিটন মুন্সির স্ত্রী শাহানারা বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না….রাজিউন)।
গতকাল ৩০অক্টোবর (সোমবার) রাত ৮টায় ভারতের হায়দ্রাবাদে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল প্রায় ৫০বছর। তিনি মৃত্যুকালে ১ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।



