
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার বাগাদী দরবার শরীফের মরহুম পীর ও বাগাদী আহমাদিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ ছায়াদ উল্যাহ খান রহঃ বড়মিয়া হুজুর এর ৪০তম ওফাত দিবস পালিত হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) বেলা ১২ টায় চাঁদপুর সদরের বাগাদী আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাদ্রাসা মিলনায়তনে এ উপলক্ষে স্বরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন, বাগাদী দরবারের পীর আলহাজ্ব মাওলানা এ কে এম নেয়ামত উল্যাহ খান।
মাদ্রাসার অধ্যক্ষ আবু আব্দুল্লাহ মুহাম্মদ খানের সভাপতিত্বে ও মাওলানা আহমাদুল্লাহ চাঁদপুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক পীরজাদা মাও. মুহাম্মদ মাহফুজ উল্যাহ খান ইউসুফী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার নবাগত উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আবুবকর সিদ্দিক, শিক্ষক আলী আকবর। এসময় উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক (আরবী) মাওলানা মাইনুদ্দীন পাটোয়ারী, সহকারী অধ্যাপক অ্যাড. ছারোয়ারুল ইসলাম,
আরবী প্রভাষক আ.ন.ম ফখরুল ইসলাম (মাসুম), প্রভাষক (ইংরোজী) হুমায়ুন কবির, আরবী প্রভাষক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মোজ্জাম্মেল হোসাইন, সহকারী শিক্ষক মো: জাকির হোসেন, সহাকরী শিক্ষক মো: ওসমান গনি তালুকদার, ইবতেদায়ী প্রধান মাওলানা সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক ক্বারী মো. মজিবুর রহমান। শুরুতেই কোরআন তেলাওয়াত ও নাতে রাসূল (সা.) পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
প্রসঙ্গত : বাগাদী আহমাদিয়া ফাজিল মাদরাসার প্রতিষ্ঠাতা বাগাদী দরবারের পীর আলহাজ্ব মাওঃ মোঃ ছালামত উল্যাহ খান রহঃ এর বড় ছাহেবজাদা বাগাদী মাদরাসার সাবেক অধ্যক্ষ দরবারের মরহুম পীর আল্লামা শাহসূফী মাওঃ মোঃ ছায়াদ উল্যাহ খান বড় মিয়া হুজুর রহঃ ১৩১০ বাংলা, ১৯০২ খ্রীস্টাব্দে জন্মগ্রহন করেন এবং ১৪ কার্তিক ১৩৯০ বাংলা, ০১ নভেম্বর ১৯৮৩ ইংরেজি, রোজ মংগলবার ৮০বছর বয়সে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
তিনি বাগাদী আহমাদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন ১ জানুয়ারি ১৯৩৬ খ্রীস্টাব্দ থেকে ১৪ জুন ১৯৮২ খ্রীস্টাব্দ পর্যন্ত। তিনি তার কর্মময়জীবনে মাদরাসা বোর্ডের সদস্য, চাঁদপুর মাদরাসা পরীক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা কেন্দ্র সচিব, জমিয়াতুল মোদাররেসিন এর প্রতিষ্ঠাকালিন উপদেষ্ঠা ও চাঁদপুর জেলা সভাপতি ছিলেন। ১৩৯০ সালের ১৪ কার্তিক মঙ্গলবার ৮০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
মরহুমের ওফাত দিবস উপলক্ষে বাগাদী আহমাদিয়া ফাজিল মাদরাসায় দুপুর ১২টায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান এবং বাগাদী দরবারে বাদ জোহর দোয়া অনুষ্ঠিত হয় ।



