
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলায় প্রতিষ্ঠান পর্যায়ে “নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না” শিরোনামে প্রচারপত্রটি শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের মাঝে প্রেরন কার্যক্রম ২য় দিনে তদারকি অব্যাহত রয়েছে।
গতকাল ৩০অক্টোবর চাঁদপুর সদর উপজেলার কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এবং মৈশাদি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
পরিদর্শনকৃত স্কুলসহ চাঁদপুর সদর উপজেলার সকল শিক্ষা (মাধ্যমিক পর্যায়ের ৫২টি) প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের মাঝে প্রচারপত্রটি বিতরণ কার্যক্রম সন্তোষজনকভাবে এগিয়ে চলছে।
চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন বলেন মাউশি কর্তৃক বিতরণ সিডিউল তারিখে চাঁদপুর সদর উপজেলায় সমাপ্ত করা হবে।
এসময় শিক্ষার্থীদের মাঝে মাউশি’র প্রচারপত্রের কপি বিতরণ করেন শিক্ষা অফিসার মো: কামাল হোসেন। ।



