
গাজী মোঃ ইমাম হাসানঃ চাঁদপুর সদর উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকাল ১১টায় বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদশর্নী কেন্দ্র পূর্বাচল থেকে সারাদেশে এক যোগে ৬ষ্ঠ পর্যায়ে দেশের বিভিন্ন উপজেলায় ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর ভার্চুয়াল্লী শুভ উদ্বোধন করেন ।
চাঁদপুর সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনের সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোস্তাফিজুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রকিবুর রহমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্ল্যাহ,
চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ূব আলী বেপারী, সহকারী প্রকৌশলী মোঃ আলী নূর, উপসহকারী প্রকৌশলী মোঃ ফিরোজ আহমেদ ( সির্ভিল), উপ-সহকারী প্রকৌশলী ইমাম হোসেন ( ইএম), ঠিকাদার প্রতিষ্ঠানের প্রজেক্ট ইঞ্জিনিয়ার রোমান মিয়া, ইসলামী ফাউন্ডেশনের চাঁদপুর সদর উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ জাহিদুল হক,
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারী, হানারচর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার ঢ়ারী, ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান কাশেম খান প্রমুখ। চাঁদপুর গণপূর্তি বিভাগের তথ্য অনুযায়ী চাঁদপুর মডেল মসজিদের সম্পত্তিক্রয়সহ মোট সাড়ে ১৯ কোটি টাকা খরচ হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের অধীনে এবং গণপূর্ত বিভাগের যৌথ বাস্তবায়নে মসজিদটি নির্মাণ করা হয়েছে। মডেল মসজিদে আছে নারী-পুরুষের জন্য পৃথক অজু ও নামাজের ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণের স্থান, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, মৃতদেহ গোসল ও জানাজার ব্যবস্থা,
গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, হিজফখানার ব্যবস্থা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, দ্বীনি দাওয়াত ও ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য সভাকক্ষ, ইসলামি বই বিক্রয় কেন্দ্র, দেশি-বিদেশি মেহমানদের আবাসনের ব্যবস্থাসহ সময়ের চাহিদা মোতাবেক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের সুযোগ রয়েছে।



