চাঁদপুর জেলা পুলিশে সদ্য যোগদানকৃত পিএসআই’দের পরিচিতি সভা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে সদ্য যোগদানকৃত পিএসআই’দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৩০অক্টোবর (সোমবার) চাঁদপুর পুলিশ সুপার সম্মেলন কক্ষে বিপিএ সারদা রাজশাহী হতে ১বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে সদ্য যোগদানকৃত ১০জন শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর (পিএসআই) দের সাথে পরিচিতি সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

পুলিশ সুপার নবাগত পিএসআইদের করণীয়-বর্জনীয়, জেলা পুলিশের কার্যক্রম, স্মার্ট পুলিশিং এর ধারণা সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

সভার শুরুতেই ১০জন শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর (পিএসআই)’দের-কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন চাঁদপুর জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম।

এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, চাঁদপুর, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর, আরওআই, রিজার্ভ অফিস, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর