
স্টাফ রিপোর্টারঃ সারাদেশে বিএনপির ডাকা হরতালে চাঁদপুর বাবুরহাটে আওয়ামী লীগ- বিএনপি মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) সকালে বাবুরহাট এলাকায় হরতালের পক্ষে বিএনপির নেতাকর্মীরা মিছিল করে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবস্থান করে।এসময় হরতালের বিপরীতে আওয়ামী লীগ সড়কে অবস্থান নিয়ে মিছিল করলে বাবুরহাট মতলব রোডের মাথায় দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকায় এবং উভয় দলের দায়িত্বরত নেতাকর্মীদের হস্তক্ষেপের কারনে বড়ধরনের কোন প্রকার ঘটনা ঘটেনি। তবে এর কিছুক্ষন পর বাবুরহটা বাজারে ভেতরে আওয়ামী লীগের নেতাকর্মী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এ সময় আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আহত হয়।আহতরা হলেন আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর সরকার, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক জসিম গাজী, পৌর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হোসেন শেখ হুসু মেম্বার। তাদেরকে স্থানীয়রা চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শর্য্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।



