
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক বড় শাহতলী গ্রামের নিবাসী মো: কাসেম কারীর মাতা মমতাজ বেগম হার্টের সমস্যায় আক্রান্ত হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি হয়েছেন।
গতকাল ২৯অক্টোব (রবিবার) তাকে দেখতে ও খোঁজখবর নিতে চাঁদপুর সদর হাসপাতালে কার্ডিওলজি বিভাগে যান শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
এসময় তার উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কতৃর্পক্ষকে অনুরোধ করেছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা: মীর মুনতাকিন এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এসময় হাসপাতালে অসুস্থ্য মমতাজ বেগমের ছেলে শাহতলী জিলানী চিশতী কলেজের অভিভাবক ও শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাসেম কারী উপস্থিত ছিলেন।



