মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে জুম মিটিং

চাঁদপুর খবর রির্পোট: কুমিল্লা অঞ্চলের অধীন মাধ্যমিক পর্যায়ের (স্কুল, স্কুল এন্ড কলেজ) সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে।

২৫অক্টোবর রাতে (বৃহস্পতিবার) জুম মিটিং এ প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভ্যাচুয়ারী শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি।

শিক্ষামন্ত্রী ডা:দীপু মনি এমপি বলেন, অভিভাবক সমাবেশ বেশি করে করলে নতুন কারিকুলাম সম্পর্কে অভিভাবক গণের ভ্রান্ত ধারনা দূর হবে। মনিটরিং জোরদার করা হবে। প্রধান শিক্ষকগণ শিক্ষকগণদের নিয়ে ইন-হাউজ ট্রেনিং এর মাধ্যমে দক্ষ শিক্ষক তৈরি করতে পারে। প্রযুক্তি ও বিজ্ঞানের অগ্রগতির গতি যেভাবে এগিয়ে চলছে। এভাবে প্রযুক্তি ও বিজ্ঞানে অগ্রগতি হলে স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট নাগরিক করা সম্ভব হবে । বর্তমান শিক্ষার্থীদের বয়স হবে ২২ অথবা ২৩বছর। তারাই স্মার্ট নাগরিকে রুপান্তরিত হবে।

জুম মিটিং এ সভাপতিত্ব করেনন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ। পরে তিনি সভাপতির বক্তব্য রাখেন।

এসময় মিটিং এ আরো সংযুক্ত ছিলেন কুমিল্লা শিক্ষা অধিদপ্তরের ডিসি সুমেশ কর চৌধুরী, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেনসহ চাঁদপুর সদরের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

সম্পর্কিত খবর