চাঁদপুরে শারদীয় দুর্গাপূজা এর প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে চাঁদপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৩ এর প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা ২০২৩ এর প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন-বাংলাদেশের সংস্কৃতি ধর্মীয় বিভেদের নয়, বাংলাদেশের সংস্কৃতি সম্প্রীতি , সম্প্রীতি এবং শুধুই সম্প্রীতির। আমাদের এই সম্প্রীতির সংস্কৃতি ও চেতনাকে বাংলাদেশ পুলিশ লালন করে। মনে রাখবেন, শারদীয় দুর্গাপূজায় আপনাদের পাশে যেভাবে ছিলাম, বছরের প্রতিটি দিন আপনাদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতার সাথে পাশে থাকবে চাঁদপুর জেলা পুলিশ।

শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে জেলা পুলিশের পক্ষ থেকে জেলা ও উপজেলা পুজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, চাঁদপুর প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থায় শারদীয় শুভেচ্ছা স্বরুপ কেক প্রেরণ করেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁদপুর জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর