শাহতলীতে অফিস সহায়ক আরিফ মিজির বৌ-ভাত অনুষ্ঠিত

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের মিজি বাড়ি নিবাসী মরহুম সিরাজ মিজি’র ছোট ছেলে ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো: আরিফ মিজির বৌ-ভাত অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৫অক্টোবর (বুধবার) তার শাহতলীস্থ নিজ বাড়িতে এ বৌ-ভাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এসময় আরো অংশগ্রহন করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সোহেল রুশদীর স্ত্রী শারমিন আক্তার বৈশাখী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, বিশিষ্ট রাজনীতিবিদ মো: আব্দুল আজিজ মিজি, স্থানীয় ব্যবসায়ী মো: মামুন মিজি, বরের ভগ্নিপতি মিন্টু তপদার সহ অন্যান্য অতিথিবৃন্দ।

পরে শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বরের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

এসময় অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
নব বর ও কনের প্রতি শুভ কামনা জানিয়েছেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সম্পর্কিত খবর