বাজুস চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোস্তফা-মানিক পরিষদের মনোনয়ন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচনে( ২০২৩-২০২৫) মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহের ৪র্থ দিন গতকাল ২৪ অক্টোবর মঙ্গলবার সকালে শহরের অলংকার শিল্পালয়ে নির্বাচন বোর্ডের সদস্য শ্যামল চৌধুরীর কাছ থেকে প্রার্থীগন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত মোট ৭ জন কার্যকরী সদস্য পদে তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

মোঃ মোস্তফা ফুলমিয়া- মানিক পোদ্দার পরিষদে যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন- মোঃ মোস্তফা ফুলমিয়া, মানিক পোদ্দার, মানিক মজুমদার, জয়রাম রায়, রনজিত কুরী, জামিল আহমদ ও বাবুল কর্মকার। এসময় উপস্থিত ছিলেন বাজুস চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হাবিবুর রহমান হাবিব ও দীলিপ কুমার দাস।

উল্লেখ্য আগামী ২৫ নভেম্বর শনিবার বাজুস চাঁদপুর জেলা শাখার কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রাথমিক ভাবে ১৮ জন প্রার্থী কার্যকরী সদস্য পদে নির্বাচিত হবেন। পরবর্তীতে সেই ১৮ জন সদস্যদের মধ্য থেকে ১জন সভাপতি, ৪ জন সহ সভাপতি, ১ জন সাধারণ সম্পাদক, ৫ জন সহ সাধারণ সম্পাদক ও ১ জন কোষাধ্যক্ষ নির্বাচিত হবেন।

সম্পর্কিত খবর