চাঁদপুর খবর রির্পোট: আজ ২৫অক্টোবর চাঁদপুর সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের (স্কুল, স্কুল এন্ড কলেজ) সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে জুম সভার আয়োজন করা হয়েছে।
গতকাল ২৪অক্টোবর (মঙ্গলবার) চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রানকৃষ্ণ দেবনাথ কর্তৃক জারীকৃত সংশোধিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয় চাঁদপুর সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের(স্কুল, স্কুল এন্ড কলেজ) প্রধানকে জানানো যাচ্ছে যে, আগামী ২৫অক্টোবর (বুধবার) রাত ৯ ঘটিকার সময় জুম মিটিং অনুষ্ঠিত হবে।
উক্ত জুম মিটিং প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি। জুম মিটিং এ সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ।
চাঁদপুর সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠান প্রধান উক্ত জুম মিটিং এ অংশগ্রহণ করার নির্দেশনা দিয়েছেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ এবং চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।



