চাঁদপুরে ২টি বাইসাইকেল ও বোল্ট কাঁটারসহ চোর চক্রের ৩ সদস্য আটক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরীর তত্ত্বাবধানে এস.আই(নিঃ) সাইফুর রহমান এর নেতৃত্বে ২টি বাইসাইকেল ও একটি বোল্ট কাঁটারসহ পেশাদার তালা কাঁটা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

২৩অক্টোবর চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন উচ্চঙ্গা বাকিলা রেল ক্রসিংয়ের অনুমান ১০০ মিটার পূর্ব পাশে কুমল্লা টু চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উপর চাঁদপুর থ-১১-৭২৩৮ রেজিঃনং সিএনজি অটোরিক্সা তল্লাশি করে ১। মোঃ নাছির হোসেন (১৯), পিতা-আলী হোসেন, সাং-সুদিয়া (পাটওয়ারী বাড়ী) ২। মোঃ ইউসুফ প্রধানিয়া (১৯), পিতা-আলী আক্কাস (প্রধানিয়া বাড়ী), উভয় থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর কে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় চোর চক্রের সদস্য বলে জানায়। আসামীদ্বয়ের স্বীকারোক্তি ও সহায়তায় ৩। মোঃ সিরাজ (২৮), পিতা-মৃত নুরুল বেপারী, সাং-সুদিয়া (বেপারী বাড়ী), থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুরের দখল হতে চোরাইকৃত ক) ১টি খয়েরি রঙের HERO বাইসাইকেল । খ) ১টি কালো রঙের HERO বাইসাইকেল পেয়ে জব্দ ও তাকে আটক করে। জব্দকৃত বাইসাইকেলের মূল্য ৫০হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করলে আরো জানায় অজ্ঞাতনামা ২/৩ চোরের সহায়তায় চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকার বাসা, রাস্তা থেকে বোল্ট কাঁটার দিয়ে তালা কেঁটে বাইসাইকেল চুরি করে বিক্রয় করে। অজ্ঞাতনামা চোরদেরকে সনাক্তপূর্বক গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চাঁদপুর হাজীগঞ্জ থানার মামলা নং-১৭/২৩, তারিখ-২৪/১০/২৩খ্রিঃ, ধারাঃ ৪১৩ পেনাল কোড রুজু করা হয়। চাঁদপুর জেলার আইন শৃংখলা নিয়ন্ত্রনের লক্ষে পেশাদার চোর, ডাকাতদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

সম্পর্কিত খবর