স্টাফ রিপোর্টার : প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’-এর কারণে চাঁদপুরে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড়ের প্রভাবে চাঁদপুর সহ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটি।
মঙ্গলবার বিকেল থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনালে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ করার ঘোষণা দেওয়া হয়। লঞ্চ বন্ধ থাকায় অনেক যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।
চাঁদপুর বিআইডব্লিউটিএর কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, ঘূর্ণিঝড় হামু এর প্রভাবে ৭ নম্বর সিগন্যাল দেখানো হয়েছে চাঁদপুরে। তাই চাঁদপুর সহ সকল রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। লঞ্চ গুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, উপকূলীয় জেলা পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ ভোলা ও তার অদূরবর্তী দ্বীপ-চরগুলো ৭ নম্বর বিপৎসংকেতের আওতায় থাকবে।
প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরাসহ অদূরবর্তী দ্বীপ-চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুটের অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
‘হামুন’ আরও উত্তর ও উত্তর–পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল বুধবার সকাল থেকে দুপুর নাগাদ ভোলার কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।



