শাহতলী নিবাসী মিজান মিজি’র ইন্তেকাল, সাংবাদিক সোহেল রুশদীর শোক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওর্য়াডের বড় শাহতলী গ্রামের হাশেম মিজি বাড়ী নিবাসী মরহুম গনি মিজির বড় ছেলে মো: মিজান মিজি ইন্তেকাল করেছেন। (ইন্না….. রাজিউন)।

গতকাল ১৯অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টায় শাহতলীস্থ নিজ বাড়ীতে কিডনী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৬০বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে ও ১মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

১৯অক্টোবর বাদ আছর শাহতলী নিজ বাড়িতে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে ইমামতি করেন শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান। জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসময় জানাযার নামাজে অংশগ্রহন করেন বিশিষ্ট সমাজসেবক মো: জহিরুল হক লালু মাষ্টার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি,

স্থানীয় মো: আবুল হাজী, বিশিষ্ট রাজনীতিবিদ মো: জাহাঙ্গীর খান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মো: আব্দুল আজিজ মিজি, ব্যবসায়ী মো: বাবুল কারী, সমাজসেবক মো: নুরুল হক মুন্সি, স্বাস্থ্য কর্মকর্তা মো: মোস্তফা মুন্সি, শাহতলী কামিল মাদরাসার অফিস সহকারি মো: রিয়াদ মিজি, মিজি বাড়ির মো: রফিক মিজি, বিকাশ ব্যবসায়ী মো: রনি মিজি, হকার্স মার্কেটের ব্যবসায়ী মো: রাজন মিজি, স্থানীয় স্যমা মিজি, রিপন মিজি, সেলিম মিজি, ব্যবসায়ী তাহের মিজি সহ শতশত মুসল্লিগণ।

মরহুমের মৃতুতে গভীর শোক প্রকাশ করেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। শোকবার্তা তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

সম্পর্কিত খবর