
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামে সরকারি সম্পত্তি জোর পূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, সরকারি সম্পত্তি দখল করে একই এলাকার অলিউল্লাহ বেপারীর ছেলে শাহাদাত বেপারী দোকান নির্মাণ কাজ করে। গত রোববার ইটের সুরকি পেলে বাউন্ডারি দেওয়া স্থান ভরাট করে। পূর্বে এ জায়গায় বাউন্ডারি দেওয়াল নির্মাণ করতে গেলে বাগাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা গিয়ে দেওয়াল ভেঙে দেন।তারপর ও সে পুনরায় দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু শাহাদাত বেপারীর খুঁটির জোর কোথায়।
কিন্তু এর আগে মৃত মুকবুল বেপারীর ছেলে প্রবাসী কবির বেপারী সরকারি সম্পত্তি দখল করে দোকান নির্মাণ করে। ঐসময় ও প্রশাসন কোন ব্যবস্থা নেয় না।যার ফলে শাহাদাত বেপারী কবির বেপারীর উত্তর পাশ দিয়ে সরকারি সম্পত্তি দখল করে দোকান নির্মাণ করতে সাহস করে। একটি সূত্র জানায়, প্রবাসী কবির বেপারী শাহাদাত বেপারীর মাধ্যমে দোকান নির্মাণ কাজ করেন।
সরকারি সম্পত্তি রক্ষা করার জন্য প্রশাসন আইনগত ব্যবস্থা নিবেন বলে সচেতন এলাকাবাসীর প্রত্যাশা।
এব্যাপার বাগাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা শাহানা আক্তার বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি।এবং মালামাল জব্দ করে নিয়ে আসি।



