চাঁদপুর সদরে সামাজিক সম্প্রীতি সমাবেশ

গাজী মোঃ ইমাম হাসানঃ আসন্ন দুর্গাউৎসব উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্ল্যাহ, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ মহসিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ূব আলী বেপারী,

সদর উপজেলা সমাজ সেবা অফিসার জামাল হোসেন, মাধ্যমিক মিক্ষা অফিসার কামাল হোসেন,বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্লাহ পাটওয়ারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী,

হানারচর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার ঢ়ারী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, আশিকাটি ইউপি সচিব এম এ কুদ্দুছ আখন্দ রোকন, ইব্রাহীমপুর ইউপি সচিব আনোয়ার হোসেন, তরপুচন্ডী ইউপি সচিব মুনসুর আহমেদ প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর