
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
১৮অক্টোবর বিদ্যালয় মিলনায়তনে জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র কাছে হস্তান্তর করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসিন উদ্দিন। হস্তান্তর শেষে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাত হোসেন, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান,
সহকারি শিক্ষিকা রাবেয়া আক্তার, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো: গিয়াসউদ্দিন, সহকারি শিক্ষক ইংরেজী মো: নাসির উদ্দিন মোল্লা, সহকারি শিক্ষক সুমন চন্দ্র সরকার, সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান সহ অন্যান্য শিক্ষকবৃন্দগণ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসিন উদ্দিন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।



