
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৭অক্টোবর (মঙ্গলবার) চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় এর সভাপতিত্বে শতাধিক জেলা পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিয়ে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচি’র উদ্বোধন করা হয়।
পরে প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।
এসময় অগ্নি-নির্বাপণ কর্মশালায় অগ্নিকান্ডের বিভিন্ন ধরণ এবং আগুন লাগার উৎস নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ বা অগ্নিকান্ড সংঘটিত হলে উদ্বার কাজ ও অগ্নি নির্বাপণের নানান কৌশল এবং বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন করে এই সকল যন্ত্রপাতির ব্যবহার শিখানোসহ মাঠে বাস্তব অনুশীলনে অংশগ্রহন করেন উপস্থিত সকল সদস্যগণ।
এসময় অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত’সহ জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চাঁদপুরের উধ্বর্তন কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।



