চাঁদপুর খবর রির্পোট: আগামী ২৫অক্টোবর চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় একযোগে ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি।
২৫ অক্টোবর চাঁদপুর স্টেডিয়াম থেকে একযোগে ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন চাঁদপুরের উন্নয়নের রুপকার শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি।
গতকাল মঙ্গলবার (১৭ অক্টোব) চাঁদপুর জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো: মেহেদী হাসান ও চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন।
এ বিষয়ে চাঁদপুর জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো: মেহেদী হাসান দৈনিক চাঁদপুর খবরকে জানান, চাঁদপুর সদর ও হাইমচরে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও কাজ শেষ হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের উদ্বোধন করবেন মাননীয় শিক্ষামন্ত্রী। আমরা এ উপলক্ষে কাজ করছি ও ব্যাপক প্রস্তুতি গ্রহন করছি।
চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করে দৈনিক চাঁদপুর খবরকে বলেন আগামী ২৫অক্টোবর শিক্ষামন্ত্রী মহোদয় চাঁদপুর স্টেডিয়ামে থেকে একযোগে ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন।



