
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শতবছরের শাহতলী কামিল মাদরাসার কামিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা হয়েছে।
গতকাল ১৭অক্টোবর (মঙ্গলবার) শাহতলী কামিল মাদরাসায় কামিল ২য় পর্ব পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

পরিদর্শন শেষে মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় অধীনে পরীক্ষার নীতিমালা অনুয়ায়ী সুষ্ঠু, শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এজন্য আমি মাদরাসার অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
এসময় উপস্থিত ছিলেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন, সহকারি অধ্যাপক মাওলানা কামাল হোসেন, সিনিয়র প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
মাদরাসা সূত্রে জানা যায় কামিল পরীক্ষা গত ৯অক্টোবর শুরু হয়ে গতকাল ১৭অক্টোবর শেষ হয়। কামিল প্রথম পর্বে ১২৯জন পরীক্ষার্থী অংশগ্রহন করে এবং ২য় পর্বে ৯০জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।



