
স্টাফ রিপোর্টার: মাহে রবিউল আউয়াল উপলক্ষে সীরাতুন্নবী (সা:) উদযাপন পরিষদ চাঁদপুর উদ্যোগে সীরাতুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেল থেকে নিউট্রাক রোড় গুনরাজদী মস্তান বাড়ী জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান মেহমান ছিলেন ইসলামপুর গাছতলা মাদরাশাতু ইশায়াতিল উলুম আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাও: মো: আব্দুর রহিম পাটওয়ারী।
প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও হাজীগঞ্জ দারুল উলুম আহমদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আবু নছর আশরাফী।
মাহফিলে সীরাতুন্নবী উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে ও সদস্য সচিব বেলায়েত হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন দারুসসালাম মসজিদের খতিব অধ্যাপক সোহাইল আহমেদ চিসতী। উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এড. শাহজাহান মিয়া, বিশিষ্ট সমাজসেবক আব্দুস শুকুর মস্তান সহ ওলামায়ে কেরামগণ।



