চাঁদপুরে ফ্ল্যাট বাসায় চুরি করতে গিয়ে দু’সুন্দরী চোর পুলিশের জালে আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের ইদানিং কালে ফ্ল্যাট বাসায় চুরির ঘটনা বেরিয়ে চলছে। কোন অবস্থাতেই যেন থামানো যাচ্ছে না চুরির ঘটনা।

চাঁদপুর শহরের ঘোলঘরস্থ চেয়ারম্যানঘাটের হাজী ভিলার চতুর্থ তলায় ফ্লাট বাসার তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে দুই সুন্দরী চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। সিসি ক্যামেরার ফুটেছে ফ্লাট বাসায় চুরির ঘটনাটি দেখতে পেয়ে দুই নারী চোরকে আটক করা হয়।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ওসি মহসিন আলমের নির্দেশে থানার সেকেন্ড অফিসার এসআই হুমায়ুন কবির ও
সেলিম ঘটনাস্থল থেকে চোরদের আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের হাতে আটক হওয়া নারী সুন্দরী চোর মিম আক্তার শরীয়তপুর জেলা সদরের ঝুমকারা এলাকার কালো হাজী বাড়ির মৃত মোফাজ্জল হকের মেয়ে ও রিতা বেগম মৃত হান্নান মিয়ার মেয়ে।

তারা দুজনেই চাঁদপুরে এসে স্থানীয় টোকাই চোরদের তথ্য অনুযায়ী বিভিন্ন ফ্ল্যাট বাসায় প্রবেশ করে তালা ভেঙ্গে চুরি করে সর্বস্ব নিয়ে যায়।

সিসি ক্যামেরায় ফুটেছে দেখা যায় আটক হওয়া দুই নারী চোর জি টি রোড হাজী ভিলার চতুর্থ তলায় দুপুর একটায় প্রবেশ করে। মাত্র ৮ মিনিটের মধ্যেই তারা ফ্ল্যাট বাসার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে আলমারি খুলে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

বাড়ির ভাড়াটিয়া এসে দরজা ভাঙ্গা দেখতে পেয়ে বাড়ির মালিককে বিষয়টি জানালে তাৎক্ষণিক সিসি ক্যামেরার ফুটেছে তাদের চেহারা চিহ্নিত করে দ্রুত তাদেরকে রাস্তা থেকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করলে চুরির ঘটনাটি স্বীকার করে। এ সময় এই দুই নারী চোরের সাথে ব্যাগ থেকে স্ক্রু ড্রাইভার, রেঞ্জ ও তালা খোলার সরঞ্জাম সহ চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।

এ সময় স্থানীয় এলাকাবাসী দুই নারী চোরকে উত্তম মধ্যম দেয়। পরে পুলিশ এসে তাদেরকে ধরে থানায় নিয়ে যায়। এই ঘটনায় চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার হুমায়ুন কবির জানান, ফ্ল্যাট বাসায় চুরি হওয়ার খবর শোনা মাত্রই ওসির নির্দেশে ঘটনাস্থলে গিয়ে দুই নারী চোরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ছুরি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে। যারা বাসা বাড়িতে চুরির সাথে জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে আটক করা হবে।

সম্পর্কিত খবর