
চাঁদপুর খবর রির্পোট: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জয়িতা ফাউন্ডেশনের ধানমন্ডিস্থ নব নির্মিত জয়িতা টাওয়ার এর উদ্বোধন উপলক্ষে আজ ১৭ ই অক্টোবর সকাল ১০টায় গণভবন কমপ্লেক্সে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
এ উপলক্ষে চাঁদপুর জেলার বিগত দুই অর্থবছরের (২০-২১ এবং ২১-২২) এর ৬১ জন জয়িতাকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য চাঁদপুর জেলা প্রশাসকের ফেসবুক ফেজের মাধ্যমে আমন্ত্রন জানিয়েছেন জেলা প্রশাসক কামরুল হাসান।



