
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম পিপিএম এর দিক নির্দেশনায় চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে ৩টি পৃথক অভিযানে ১৪কেজি গাঁজা ও ১টি প্রাইভেট কারসহ ৩মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গতকাল ১৪অক্টোবর (শনিবার) চাঁদপুর ডিবি পুৃলিশের এসআই (নিঃ) ওয়ালি উল্যাহ এর নেতৃত্ব চাঁদপুর সদর মডেল থানাধীন লক্ষীপুর খাঁন বাড়ি মসজিদ রোড থেকে একটি প্রাইভেট কার থেকে ১০কেজি গাঁজা ১জন, কুমারডুগী মিয়ার বাজার থেকে ২কেজি গাঁজা সহ ১জন এবং মতলব দক্ষিণ থানাধীন জোড়পুল বাজার হতে ২কেজি গাঁজা সহ ১জনসহ মোট ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাঁদপুর ডিবি পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ীর ব্যবহৃত প্রাইভেট কার তল্লাশি করে ১০কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২লক্ষ টাকা, জব্দকৃত প্রাইভেট কার এর মূল্য ৮লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ ইসমাইল (৩৩) পিতা-আবুল হোসেন, গ্রাম- উত্তর শ্রীপুর, থানাঃ পরশুরাম জেলাঃ ফেনী।
অন্য একটি অভিযানে এসআই (নিঃ) নাজমুন নাহার খাঁনম সহ ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর থানাধীন কুমারডুগী মিয়ার বাজারস্থ কুমিল্লা টু চাঁদপুর পাকা রাস্তার উপর থেকে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামীর সাথে থাকা একটি কলেজ ব্যাগ তল্লাশী করে ২কেজি গাঁজা জব্দ করা হয়। যাহার মূল্য ৪০হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ কবির প্রঃ আরিফ (২৮)। আরেকটি অভিযানে ডিবির এসআই (নিঃ) আব্দুছ ছালাম এর নেতৃত্বে চাঁদপুর মতলব দক্ষিণ থানাধীন জোড়পুল বাজারস্থ ব্রীজের উপর থেকে ১মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ২কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪০হাজার টাকা।গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ জিয়া পাটোয়ারী (৩৬)।
উক্ত তিনটি অভিযানে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।



