শাহরাস্তি দৃষ্টিনন্দন ওয়াকওয়ে’র শুভ উদ্বোধন

স্বপন কর্মকার মিঠুনঃ যারা মুক্তিযুদ্ধের সরকারের সময় বঙ্গবন্ধুর চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কাজ করছে তারা স্বাধীনতা বিরোধীদের এবং রাজাকারের সন্তান।

গতকাল ১৪ অক্টোবর বিকাল ৩ টায় সুচিপাড়া ব্রীজ সংলগ্ন মাঠে বিআইডব্লিউটিএর উদ্যেগে ৪৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াকওয়ে’র শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দিতে গিয়ে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম নৌপরিবহন মন্ত্রণালয়, সম্পর্কিত স্থানীয় কমিটির সভাপতি ওই কথা বলেন।

৪৫ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত দৃষ্টি নন্দন ওয়াকওয়ে আজ জনসাধারণের জন্য উম্মুক্ত করেন।

বাংলাদেশ বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফিন আহমেদ মোস্তফার সভাপতিত্বে ও মোবারক হোসেন বিআইডব্লিউটিএর সংস্থাপন পরিচালকের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মোঃ মোস্তফা কামাল সিনিয়র সচিব, নৌপরিবহন মন্ত্রনালয়।

এছাড়া বক্তব্যে রাখেন নাছরিন জাহান চৌধুরী শেফালি উপজেলা পরিষদের চেয়ারম্যান, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন রশিদ, শাহরাস্তি পৌরসভা মেয়র হাজী আব্দুল লতিফ, হাজিগঞ্জ পৌরসভা মেয়র মাহবুবুল আলম লিপন, চাঁদপুর প্রেসক্লাব সাবেক সভাপতি এএইচএম আহসান উল্যাহ, সাবেক সভাপতি কাজী শাহাদাত হোসেন ও সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন প্রমুখ।

প্রধান অতিথি আরো বলেন, এ মাটি আমার জন্মভূমি, এ মাটি রক্ষা করতে হবে। মাটি দিয়ে দেশকে সাজিয়ে তোলা আমার নৈতিক দায়িত্ব। তা আমি করবো।

আমরা স্কুল কলেজ শিক্ষার্থীদের উৎসাহিত করে তুলছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বলিষ্ঠ নেত্রীত্ব দিয়ে দেশে উন্নয়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ওয়াকওয়ে এসে স্কুল ও কলেজ শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ চিত্তবিনোদনের জন্য আসবে। তাতে তাদের মন মানষিকতা ও শরিরীক বিকাশ ঘটবে। এই স্থানটিতে শাহরাস্তির মানুষ শুধু চিত্তবিনোদনের সুযোগ পাবে তা নয়, তা আরো আকর্ষিত করে তুললে দেশের দূরদুরান্ত হতে মানুষ দেখতে আসবে এবং চিত্তবিনোদনের সুবিধা ভোগী করবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সুচিপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির লিটন ভুঁইয়া, সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইলিয়াস মিন্টু, বাইচ চেয়ারম্যান মোঃ তোফায়েল আহম্মদ ইরান, টামটা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের যুগ্ম আহবায়ক ওমর ফারুক দর্জি প্রমুখ।

সম্পর্কিত খবর