
স্টাফ রিপোর্টার ঃ নবম এভারগ্রীন ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী এবং ফ্যামিলি ডে গত ১৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব ও চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও ক্লাবের সম্মানিত সদস্য মোঃ নূর হোসেন ও জেলা ক্রীড়া অফিসার মোঃ তরিকুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও ক্লাবের মহাসচিব মোঃ আবুল কালাম ভূঞা, সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ মোঃ মুশিউর রহমান, সহ-সভাপতি আলমগীর আলম জুয়েল ( বিকাশ ও গ্রামীণফোন এজেন্ট) যুগ্ম মহাসচিব প্রফেসর মোঃ মেজবাহ উদ্দিন ভূঞা ঝুটন, যুগ্ম মহাসচিব মতলব জে বি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম পাটওয়ারী,
যুগ্ম মহাসচিব মোঃ আলমগীর মিয়াজী আলম (আলম ব্রাদার্সের স্বত্বাধিকারী), ক্লাবের সদস্য ও সোনালী ব্যাংক (চাঁদপুর প্রধান শাখা)-এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক ব্যাংক কর্মকর্তা মাশরুর হাসান ভুঁইয়া, সাবেক পৌর কাউন্সিলর মাঈনুল ইসলাম পাটওয়ারী, প্রফেসর শাহাদাত হোসেন সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সভাপতি ডাঃ মোঃ জালাল উদ্দীন রুমী।
আলোচনা সভা শেষে ক্রীড়া সম্পাদক লক্ষ্মণ সরকারের সঞ্চালনায় নবম এভারগ্রীন ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরন করেন অতিথি বৃন্দ।
অনুষ্ঠান শুরুতে সাহিত্য প্রকাশনা সম্পাদক শিক্ষক মাসুদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি কে ফুলেল শুভেচছা প্রদান করা ও কোরআন তেলাওয়াত করেন প্রফেসর শাহাদাত হোসেন।



